বড়াইগ্রামে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে আরও ১২ জন। শুক্রবার (২৩

2026-10-23T18:47:26+00:00
2026-10-23T18:47:26+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
বড়াইগ্রামে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম 
বড়াইগ্রামে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সময়ের আলো
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে আরও ১২ জন। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

জাহেদুল ইসলাম আরও জানান, হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

এর আগে, গত ২০ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়। ওই দিন ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম উপজেলায় মোট ৪৭ কিলোমিটার মহাসড়কে সরু মহাসড়ক নির্মাণ না হওয়া অবধি এই দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল থামবে না বা কমবে না বলে মনে করেছেন স্থানীয়রা। 

সময়ের আলো/আতা
  বিষয়:   নাটোর  বড়াইগ্রাম  যাত্রীবাহী বাস  মুখোমুখি সংঘর্ষ  নিহত  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: