ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে মধুখালী

2026-10-23T18:21:15+00:00
2026-10-23T18:21:15+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:২১ পিএম 
প্রতীকী ছবি
ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে মধুখালী উপজেলার আরকান্দি এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। এর আধা ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মা ও শিশুসহ দুজন নিহত হন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুখালী উপজেলার আরকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চারজন। তাঁদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অন্যদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে এক নারী ও তাঁর শিশুসন্তানসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শ্রীবাস বারুই জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে কানাইপুরের তেঁতুলতলা এলাকায় দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ফরিদপুর  পৃথক সড়ক দুর্ঘটনা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: