কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে

2026-10-23T19:09:09+00:00
2026-10-23T19:09:09+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:০৯ পিএম 
সাব্বির। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাব্বির কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও পূর্বপাড়ার মিলন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোটরসাইকেল চালিয়ে কসবার দিকে যাচ্ছিল সাব্বির। এ সময় সে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। 

পরে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় স্থানান্তর করেন। পরে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

সাব্বিরের অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কসবা  মোটরসাইকেল দুর্ঘটনা  কিশোরের মৃত্যু  ব্রাহ্মণবাড়িয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: