নির্বাচনের পর ড. ইউনূস কী করবেন, জানাল প্রেস উইং

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন। জাপানের বিখ্যাত ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর

2026-01-11T18:23:02+00:00
2026-01-11T18:23:27+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নির্বাচনের পর ড. ইউনূস কী করবেন, জানাল প্রেস উইং
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ৬:২৩ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন। জাপানের বিখ্যাত ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। 

রোববার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement
আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকি আবে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা তিনটি বিশেষ ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান—তিনি ডিজিটাল হেলথ কেয়ারে কাজ করবেন, যাতে করে আমাদের দেশের নারী বা ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সহায়তা বাড়ে, পাশাপাশি প্রবাসীরাও যাতে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের পরিবারের খোঁজ খবর রাখতে পারেন। এ ছাড়া তিনি তরুণ উদ্যোক্তা তৈরির কাজ এবং তিন শূন্য নিয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন। 

উপ-প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা মূলত সাসাকাওয়া ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাবেন। এই ফাউন্ডেশনটি বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকে, বিশেষ করে সমুদ্র বিষয়ক গবেষণায় তাদের বিশেষ খ্যাতি রয়েছে। 

জাপান সফরে গিয়ে তিনি সমুদ্র সম্পদ ও ব্লু-ইকোনমি নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করার কথা জানান উপ-প্রেস সচিব। 


/ইউএমএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: