সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা বাংলাদেশের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ অ‌ক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ

2026-10-23T16:41:13+00:00
2026-10-23T16:41:13+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
জাতীয়
সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা বাংলাদেশের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম 
পররাষ্ট্র মন্ত্রণালয়। সংগৃহীত ছবি
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ অ‌ক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ নিন্দা জানায়। 

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুতি বিদ্রোহীদের চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। 

বাংলাদেশ সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। সেই সঙ্গে সৌদি সরকার ও সে দেশের সাধারণ জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ। 


একই সঙ্গে যেকোনো ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার এবং কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   সৌদি  হুতি  বিদ্রোহী  হামলা  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: