প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:০১ পিএম
ছবি : সংগৃহীতরাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
বিভাগভিত্তিক গ্রেফতারের হিসাবে, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮৫, গুলশান বিভাগে ৫২, উত্তরা বিভাগে ৪৬, মতিঝিল বিভাগে ৩৬, ওয়ারী বিভাগে ৩৫, লালবাগ বিভাগে ৩৪, রমনা বিভাগে ২৫ এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মুঠোফোন ও নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/এসএকে