স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নেওয়া হলো দীপু মনিকে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা

2026-10-23T14:33:33+00:00
2026-10-23T14:33:33+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
জাতীয়
স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নেওয়া হলো দীপু মনিকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।


বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   স্বাস্থ্য পরীক্ষা  ঢামেক  দীপু মনি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: