দিনের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশজুড়ে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের আভাস নেই। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায়

2026-10-23T08:27:59+00:00
2026-10-23T08:49:01+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
জাতীয়
দিনের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:২৭ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ৮:৪৯ এএম
সংগৃহীত ছবি
দেশজুড়ে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের আভাস নেই। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।


এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ২৩ অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পরবর্তী সময়ে এটি শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে সম্ভাব্য লঘুচাপের বিষয়ে পূর্বাভাস থাকলেও আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত নেই। এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী আবহাওয়া বুলেটিনে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দিন  তাপমাত্রা  আবহাওয়া অফিস  নতুন বার্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: