প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:০২ পিএম
রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ছবি : সংগৃহীতরাজধানীর কয়েকটি এলাকায় শনিবার টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া নর্দ্দা, কালাচাঁদপুর, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি মেরামতকাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সময়ের আলো/এমকে