আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রাত ৮টায় বন্ধ করতে হবে শপিং মল, মার্কেট ও দোকানপাট। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাত ১০টা

2026-10-23T19:41:16+00:00
2026-10-23T19:41:16+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
জাতীয়
আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪১ পিএম 
রাত ৮টায় বন্ধ করতে হবে শপিং মল, মার্কেট ও দোকানপাট। ছবি : সংগৃহীত
আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রাত ৮টায় বন্ধ করতে হবে শপিং মল, মার্কেট ও দোকানপাট। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হওয়ায় আগের নিয়মে ফিরেছে বেচাকেনার সময়সূচি। এতে দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে এসেছে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময় পরিবর্তন করেছে সরকার।

সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়।


বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ওই সময় পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ ছিল। তবে ২৩ অক্টোবর থেকে আবারও বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার আগের নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে নতুন করে কোনো বিশেষ অনুমতি ছাড়াই আগের সময়সূচি কার্যকর হয়েছে। ফলে এখন থেকে বেলা ১১টায় দোকানপাট খোলার পর রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আজ  রাত  বন্ধ  দোকানপাট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: