তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ার ঘোষণা এ্যানির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বৃক্ষরোপণ ও

2026-10-23T18:55:05+00:00
2026-10-23T18:55:05+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
জাতীয়
তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ার ঘোষণা এ্যানির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৫৫ পিএম 
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত
তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নে লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে আধুনিক বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে। যা নির্বাচনের আগে তার পিতার কথা অনুযায়ী, তার মায়ের প্ল্যান অনুযায়ী আমরা জাতির সামনে তুলে ধরেছিলাম।


তিনি বলেন, সেই প্ল্যানগুলো নিয়েই আজ আমরা মাঠে নেমেছি। সেভাবে তারেক জিয়ার নেতৃত্বে কাজ করছি। তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের এই অগ্রযাত্রা এবং নতুনভাবে বাংলাদেশকে বিনির্মাণের পথে আমরা এগিয়ে যাচ্ছি।

গত ১৭ বছর বঞ্চনা, উপেক্ষা, দুর্নীতি ও দুঃশাসনের শিকার হওয়ার কথা উল্লেখ করে এ্যানি বলেন, দেশের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশকে রক্ষা ও ধরে রাখতে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিরোধী দলের ভূমিকা নিয়েও বক্তব্য দেন তিনি। অতীতের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, রাজনৈতিক বিষয়ে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা মাঠ থেকে উঠে এসেছি। আমরা রাজপথ থেকে উঠে এসেছি।

লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠানে দেড়শ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলার এ উদ্যোগের প্রশংসা করেন পানিসম্পদমন্ত্রী।

অনুষ্ঠানে সংস্থাটির সভাপতি শামস জেরিন জর্জিসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   তারেক রহমান  স্বনির্ভর  বাংলাদেশ  এ্যানি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: