বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ) রাত ৯টার দিকে

2026-01-11T19:46:05+00:00
2026-01-11T19:53:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ৭:৫৩ পিএম
সংগৃহীত ছবি
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ) রাত ৯টার দিকে উপজেলার বৈচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাজমুল ইসলাম নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং পিতার নাম মো. শাহজাহান হাওলাদার।  


নিহতের চাচা মো. আনিছুর রহমান বলেন, ‘শনিবার রাতে তার ভাতিজা নাজমুল বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় সে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। এতে মুহূর্তেই ঘটনাস্থলে অচেতন অবস্থায় ছিটকে পড়লে স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঘোষণা করেন।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা প্রাথমিকভাবে অবগত হয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

সময়ের আলো/কেএইচও/এএ



  বিষয়:   বিদ্যুৎস্পৃষ্ট  কলেজ  ছাত্র  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: