ইরানে বিক্ষোভকারীদের হামলায় ১০৯ নিরাপত্তাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত মোট ১০৯ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

2026-01-11T20:54:20+00:00
2026-01-11T20:54:20+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে বিক্ষোভকারীদের হামলায় ১০৯ নিরাপত্তাকর্মী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম 
পূর্ব ইরানের মাশহাদ শহরে একটি মসজিদে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ছবি : সংগৃহীত
ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত মোট ১০৯ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। 

রোববার (১১ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, ইসফাহান প্রদেশে সবশেষ সহিংসতায় ৩০ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশে আরও ছয়জন নিহত হয়েছেন।

Advertisement
এদিকে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে ত্রাণ ভবনে হামলার ঘটনায় ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এক কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। 


সংবাদমাধ্যম আল জাজির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হতাহতের তথ্য এমন এক সময় সামনে এলো যখন কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় বিক্ষোভ দমনে তৎপরতা জোরদার করেছে। লাগামহীন মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে।

অন্যদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, রোববার এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও ‘জনগণের দাবিদাওয়া’ নিয়ে কথা বলেছেন। 

সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে ‘দাঙ্গা’ উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ইরানিদের ‘দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের’ থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। 

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   ইরান  বিক্ষোভকারী  হামলা  নিরাপত্তাকর্মী  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: