আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। শিক্ষাসূচি অনুযায়ী, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হত। কিন্তু মহামারি করোনা এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা এবং ফরম পূরণের কাজ শেষ হয়েছে। এখন চলছে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি।
আরও পড়ুন
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো মোটামুটি শেষের দিকে। যদি মাঠপর্যায় থেকে কোনো বিশেষ অনুরোধ আসে, তবে ফরম পূরণের জন্য হয়তো দু-একদিন সময় বাড়ানো হতে পারে।
এএডি/