ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের একটি ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বামী রিপন ঘোষ।তিনি বলেন, রোববার সকাল সাড়ে

2026-01-11T21:41:52+00:00
2026-01-11T21:41:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম 
ডেল্টা জেনারেল হাসপাতাল। সংগৃহীত ছবি
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের একটি ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বামী রিপন ঘোষ। 

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৬টার দিকে বাসস্ট্যান্ড ডেল্টা জেনারেল হাসপাতালে সুস্থ রোগীকে সিজারের জন্য ভর্তি করি। সে পায়ে হেঁটে হাসপাতালের চার তলার ওটি রুমে যায়। ভুল চিকিৎসার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে ডাক্তার সঞ্চিতা পলাতক রয়েছে। তার মোবাইলও বন্ধ। নিহত নিপা ঘোষের বাড়ি ঘিওর উপজেলার চকবস্তা এলাকায়।


এই অভিযোগের বিষয়ে ডেল্টা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জহির রায়হান বলেন, ডাক্তার সঞ্চিতা ওই রোগীর অপারেশন করেছে। অপারেশনের সময় আমি হাসপাতালে ছিলাম না। এখন ডাক্তার সঞ্চিতার খোঁজ পাচ্ছি না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। রোগী মৃত্যুর বিষয়ে আমি কিছুই বলতে পারছি না।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, হাসপাতালের লাইসেন্সের নবায়ন নেই। 

মানিকগঞ্জ সিভিল সার্জন মোফাখখারুর ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে।

এফআর
  বিষয়:   মানিকগঞ্জ  ভুল চিকিৎসা  প্রসূতি মৃত্যু  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: