স্বামীর সমর্থনে স্ত্রীর প্রার্থিতা প্রত্যাহার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোর-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তার স্ত্রী

2026-01-11T23:32:46+00:00
2026-01-11T23:32:46+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্বামীর সমর্থনে স্ত্রীর প্রার্থিতা প্রত্যাহার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ পিএম 
রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি। সংগৃহীত ছবি
নাটোর-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি।

রোববার (১১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি। এতে তিনি ব্যক্তিগত কারণে প্রার্থিতা প্রত্যাহারের কথা উল্লেখ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি বলেন, নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম এবং বাছাইপর্বে তা বৈধও হয়েছিল। তবে আজ আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। যেহেতু এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমার স্বামী নির্বাচন করবেন, তাই তাকে বিজয়ী করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।


জেলা বিএনপির সদস্য ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক নাসিম উদ্দিন নাসিম জানান, কৌশলগত কারণে সবই ভাবি মনোনয়ন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যেহেতু দুলু ভাইয়ের মনোনয়ন যাচাই-বাছাই টিকে গেছে, এজন্য উনারটা প্রত্যাহার করা হয়েছে। 

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবিনা ইয়াসমিন ছবি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। আমরা তার আবেদনটি গ্রহণ করেছি।

এফআর
  বিষয়:   নাটোর  স্বামীর সমর্থনে  স্ত্রীর প্রার্থিতা  প্রত্যাহার  রুহুল কুদ্দুস তালুকদার দুলু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: