জেদ্দায় বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, কী আলাপ হলো?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবের জেদ্দায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেদ্দায়

2026-01-11T23:47:06+00:00
2026-01-11T23:47:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জেদ্দায় বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, কী আলাপ হলো?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৭ পিএম 
জেদ্দায় তৌহিদ হোসেন ও ইসহাক দারের সাক্ষাৎ। সংগৃহীত ছবি
সৌদি আরবের জেদ্দায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়। 

রোববার (১১ জানুয়া‌রি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জা‌নায়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেদ্দায় ওআইসির সিএফএমের জরুরি অধিবেশনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলা‌দে‌শের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। উভয়পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন।

দুই কূটনীতিক বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে উচ্চ পর্যায়ে সফর বিনিময়, বাণিজ্য এবং শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়েও আলোচনা করেন তারা।


এর আগে গত ৭ জানুয়ারি রাতে টেলিফোনে কথা বলেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। তারও আগে গত ৪ জানুয়ারি টেলিফোনে কথা হয় দুজনের। সে সময় চীন থে‌কে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টাকে টে‌লিফোন করেন ইসহাক দার।

আরআর


  বিষয়:   বাংলাদেশ  পাকিস্তান  বৈঠক  সৌদি আরব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: