শেষ মুহূর্তে জ্বলে ওঠা নোয়াখালীর টানা দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

বিপিএলের চলতি আসর থেকে অনানুষ্ঠানিকবিদায় হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের। আসরের শুরু থেকে সুবিধে করতে পারেনি দলটি। টানা ৬ ম্যাচে হেরে বিপিএল

2026-01-12T00:22:10+00:00
2026-01-12T00:29:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
শেষ মুহূর্তে জ্বলে ওঠা নোয়াখালীর টানা দ্বিতীয় জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:২২ এএম  আপডেট: ১২.০১.২০২৬ ১২:২৯ এএম  (ভিজিট : ২২৭)
সংগৃহীত ছবি
বিপিএলের চলতি আসর থেকে অনানুষ্ঠানিক বিদায় হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের। আসরের শুরু থেকে সুবিধে করতে পারেনি দলটি। টানা ৬ ম্যাচে হেরে বিপিএল অভিষেকে লজ্জার রেকর্ড গড়ে জাকের আলী-সৌম্যরা। 

ক্রিকেট ভক্তদের অনেকে ভেবেছিলেন হয়তো পুরো আসরেই জয়ের দেখা পাবে না নোয়াখালী। কিন্তু আপাতত সেটি হয়নি। শেষ দিকে এসে জ্বলে উঠেছে নবাগত দলটি। 
 
রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের দেখা পাওয়ার পর এবার ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো তারা। 


টানা দুই জয়ে প্লে-অফে খেলার সম্ভাবনাও কাগজে-কলমে টিকিয়ে রাখলো নোয়াখালী এক্সপ্রেস। যদিও ৮ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করলেও টেবিলের তলানিতেই আছে তারা।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে নোয়াখালী এক্সপ্রেস। জবাব দিতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৮.২ ওভারে অলআউট হয়ে যায় ১৪৩ রানে।

ব্যাট হাতে নোয়াখালী এক্সপ্রেসের এই জয়ে দারুণ অবদান রাখেন আফগান তারকা মোহাম্মদ নবির ছেলে হাসান ইশাখিল। বিপিএলের অভিষেকেই ৬০ বলে ৯২ রানের আসাধারণ এক ইনিংস খেলে নোয়াখালীকে জয় এনে দেন তিনি।

সময়ের আলো/এআর



  বিষয়:   নোয়াখালী  জয় 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: