এনটিআরসিএর ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনবিষয়ক নানা নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে। এ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন চলবে ১৭

2026-01-12T10:35:20+00:00
2026-01-12T10:35:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
এনটিআরসিএর ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনবিষয়ক নানা নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:৩৫ এএম 
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে। এ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। তবে যে সব প্রার্থী অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এসএমএস-এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। আর মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে। এ সংখ্যা কম বা বেশি হতে পারে বলে জানানো হয়েছে।


সপ্তম বিজ্ঞপ্তিতে আবেদনের গুরুত্বপূর্ণ চার তথ্য :

১. e-Application ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।

২. আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ : ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে ৩ (তিন) বছর (শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক)।

৩. ইনডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা : কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না।

৪. শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী : পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।

সময়ের আলো/কেএইচও




Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: