ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। তবে তা পুনরায় চালু করার লক্ষ্যে দেশটিতে স্টারলিংক পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে স্পেসএক্স’র প্রধান ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যদি সম্ভব হয়, আমরা ইন্টারনেট চালু করার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘এই ধরনের কাজে ইলন খুবই দক্ষ। আপনাদের সঙ্গে কথা শেষ করেই আমি তাকে ফোন করব।’
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। কিন্তু দ্রুত তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত মোট ১০৯ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
সময়ের আলো/কেএইচও