তবে কী অভিনয়ে ইতি টানছেন আনুশকা?

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা। গত ১১ জানুয়ারি ছিল এই তারকা দম্পতির মেয়ে ভামিকার

2026-01-12T15:28:37+00:00
2026-01-12T15:28:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
তবে কী অভিনয়ে ইতি টানছেন আনুশকা?
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ৩:২৮ পিএম
স্বামী বিরাট কোহলি ও কন্যা ভামিকার সঙ্গে আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা। গত ১১ জানুয়ারি ছিল এই তারকা দম্পতির মেয়ে ভামিকার পঞ্চম জন্মদিন। আর এ দিনেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক রহস্যময় পোস্ট দেন নায়িকা। তার এ পোস্ট দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন যে অভিনয় ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন এ অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে আনুশকা লেখেন, মাতৃত্বকে তোমাকে বদলে দিতে দাও এবং সেই নতুন মানুষটারও দায়িত্ব নাও। আমরা ভাবি, আগের জীবনটা সামান্য বদলালেই চলবে, সন্তানকে সঙ্গে নিয়েই সব চলবে। কিন্তু সেটা আংশিক সত্য। কেউ বলে না এর মূল্য কতটা।

তিনি বলেন, ক্লান্ত চোখ আর পরিপূর্ণ হৃদয় নিয়ে আমাদের চাহিদা হারিয়ে যায় না, শুধু নতুন করে সাজানো হয়। মাতৃত্ব এক আশ্চর্য দ্বন্দ্ব। ভালবাসা আর ক্লান্তি, বেড়ে ওঠা আর হারানোর অনুভূতি পাশাপাশি বাস করে। এই ছোট ছোট, ভারী অথচ অর্থপূর্ণ মুহূর্তগুলোই আমাদের গড়ে তোলে। এগুলোর জায়গা দরকার, কারণ এগুলো আমাদের থেকে অনেক কিছু নেয় আর আমাদের দেখা ও আগলে রাখাও প্রয়োজন।

একটি লাল হৃদয়ের ইমোজিযুক্ত পোস্টে তিনি লেখেন, আমার যে অংশ, আমার যে সংস্করণটা ভামিকাকে চেনে না, সেই আমি-তে আর কখনও ফিরে যেতে চাই না। ১১ জানুয়ারি, ২০২১।

গত বছরের ডিসেম্বরে দীর্ঘ বিরতির পর মুম্বাই বিমানবন্দরে স্বামী ও ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে ভারতে দেখা যায় আনুশকা শর্মাকে।


ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অত্যন্ত গোপনীয় এই দম্পতি তাদের সন্তানদের ছবি প্রকাশ্যে না আনার বিষয়েও কঠোর নীতি মেনে চলেন।

বেশকিছু বছর ধরেই সিনেমার পর্দা থেকে দূরে আনুশকা শর্মা। তার শেষ সিনেমা ছিল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’, যা বক্স অফিসে সাফল্য পায়নি। পরে নিজের প্রযোজনা ‘কলা’-য় একটি গানে বিশেষ উপস্থিতি ছিল তার। ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে তৈরি ‘চাকদা এক্সপ্রেস’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর নেই। তবে আপাতত ক্যামেরার ঝলকের চেয়ে আনুশকার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, মাতৃত্ব। আর ভামিকার জন্মদিনে সেই কথাই নিঃসংকোচে বলে দিলেন অভিনেত্রী।

সময়ের আলো/এমএইচজে/জেডআই


  বিষয়:   বলিউড  অভিনেত্রী  আনুশকা শর্মা  বিরাট কোহলি  ক্রিকেটার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: