এই মাথাব্যথা বাংলাদেশ-আইসিসির, আমাদের নয় : ভারতীয় বোর্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়ার সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, বাংলাদেশ কোথায় খেলবে এ মাথাব্যথা তাদের ও আসিসির। আমাদের নয়।মোস্তাফিজকে

2026-01-12T18:16:44+00:00
2026-01-12T18:16:44+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
খেলা
এই মাথাব্যথা বাংলাদেশ-আইসিসির, আমাদের নয় : ভারতীয় বোর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম 
সংগৃহীত ছবি
বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়ার সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, বাংলাদেশ কোথায় খেলবে এ মাথাব্যথা তাদের ও আসিসির। আমাদের নয়। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে।  

বিসিবি এরপর এক বিবৃতিতে জানিয়েছে, তারা আইসিসি থেকে একটি জবাব পেয়েছে, যেখানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।


সোমবার (১২ জানুয়ারি) ক্রিকবাজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলোর জন্য বিকল্প ভেন্যু বিবেচনা করছে। তবে টাইগারদের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার সম্ভাবনা খুবই কম। বরং আগে নির্ধারিত ভেন্যু কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরম (ত্রিভান্দ্রম) সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে।

তিনি বার্তাসংস্থা আইএএনএসকে বলেন, বাংলাদেশের ম্যাচ চেন্নাই বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরের বিষয়। এটি বিসিবি ও আইসিসির মধ্যকার যোগাযোগের বিষয়, কারণ আইসিসিই নিয়ন্ত্রক সংস্থা। যদি আইসিসি ভেন্যু পরিবর্তন নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত জানায়, তবে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বর্তমানে এ বিষয়ে আমাদের চিন্তার কারণ নেই। 

সময়ের আলো/এআর


  বিষয়:   বাংলাদেশ  আইসিসি  ভারতীয় বোর্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: