বিমান বিধ্বস্তে প্রাণ গেল জনপ্রিয় সংগীতশিল্পীর

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

কলম্বিয়ার মধ্য পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজ। এ ঘটনায় নিহত হয়েছেন আরও পাঁচজন।স্থানীয় সময়

2026-01-12T19:01:51+00:00
2026-01-12T19:01:51+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিমান বিধ্বস্তে প্রাণ গেল জনপ্রিয় সংগীতশিল্পীর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম 
সংগৃহীত ছবি
কলম্বিয়ার মধ্য পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজ। এ ঘটনায় নিহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) দেশটির পাইপা ও ডুইকাম এলাকার মাঝামাঝি এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী সদস্য ও পুলিশ আহতদের উদ্ধার করেছে।

কলম্বিয়া ওয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যক্তিগত বিমানে মেডেলিনে যাচ্ছিলেন ইয়েসন। সেখান থেকে রোববার (১১ জানুয়ারি) রাতে তার আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মারিনিলায় যাওয়ার কথা ছিল।


প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রানওয়ের শেষ প্রান্তে পড়ে যায়। একটি ভিডিওতে দুর্ঘটনার কিছুক্ষণ আগে রানওয়েতে দেখা গেছে। 

এদিকে দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারিগরি দুর্ঘটনা তদন্ত অধিদপ্তর প্রমাণ সংগ্রহসহ আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া সক্রিয় করেছে।
 
সময়ের আলো/এআর
  বিষয়:   বিমান  বিধ্বস্ত  সংগীতশিল্পী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: