‘স্পিরিট পানে’ ৩ জনের মৃত্যু, গ্রেফতার ১

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরে ‘রেকটিফাইড স্পিরিট’ (ইথানল) পান করে তিনজনের মৃত্যুর ঘটনায় জয়নুল আবেদিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১১ জানুয়ারি) রাতে রংপুরের

2026-01-12T20:36:40+00:00
2026-01-12T20:51:39+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘স্পিরিট পানে’ ৩ জনের মৃত্যু, গ্রেফতার ১
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ৮:৫১ পিএম
সংগৃহীত ছবি
রংপুরে ‘রেকটিফাইড স্পিরিট’ (ইথানল) পান করে তিনজনের মৃত্যুর ঘটনায় জয়নুল আবেদিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) রাতে রংপুরের বদরগঞ্জের দুজন এবং সদরে একজনের মৃত্যু হয়। 

নিহত তিনজন হলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০), একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০) হোসেন ও সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর শাপাড়ন এলাকার সাইদার রহমানের ছেলে দ্বীনদার রহমান (৪১)।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে কিশমত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদিনের কাছ থেকে রেকটিফাইড স্পিরিট কিনে খান তারা। পরে রাতে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। বিষয়টি সোমবার সকালে জানাজানি হয়।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ‘ওই এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফাইড স্পিরিট বিক্রি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এলাকায় সব ধরনের মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।’


এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, রেকটিফাইড স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হয়েছে। দুজন বদরগঞ্জের, একজন সদরের। স্পিরিট বিক্রির সঙ্গে জড়িত জয়নুল আবেদিনকে গ্রেফতার করা হয়েছে। 

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায় বলেন, রেকটিফাইড স্পিরিট কোথায় বিক্রি হচ্ছে সে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরআর

  বিষয়:   রংপুর  স্পিরিট  মৃত্যু  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: