দিনাজপুরে নদী থেকে ২ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে নদী থেকে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজের বানিয়াপাড়া খাড়ি

2026-01-12T21:42:15+00:00
2026-01-12T21:42:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে নদী থেকে ২ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম 
দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সংগৃহীত ছবি
দিনাজপুরে নদী থেকে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজের বানিয়াপাড়া খাড়ি এলাকায় কাঁকড়া নদী থেকে মরদেহদুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, দুজনের বয়স আনুমানিক ৩২-৩৫ বছর হতে পারে।


চিরিরবন্দর থানার তদন্ত ওসি আহসান হাবিব মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহদুটির ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এমএইচজে/এসকে/


  বিষয়:   দিনাজপুর  নদী  অজ্ঞাত যুবক  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: