ক্লাউড কোর্টইয়ার্ডের যাত্রা শুরু

সময়ের আলো ডেস্ক

বিবিধ

ঢাকার অভিজাত রুফটপ ডাইনিং ও ইভেন্ট ভেন্যুর তালিকায় যুক্ত হলো নতুন নাম—ক্লাউড কোর্টইয়ার্ড।গুলশান-বাড্ডা লিংক রোডের টিএ-৯৭ নম্বর ঠিকানায় অবস্থিত এই

2026-01-13T02:21:45+00:00
2026-01-13T02:22:20+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
বিবিধ
ক্লাউড কোর্টইয়ার্ডের যাত্রা শুরু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:২১ এএম  আপডেট: ১৩.০১.২০২৬ ২:২২ এএম
ক্লাউড কোর্টইয়ার্ডের যাত্রা শুরু। সংগৃহীত ছবি
ঢাকার অভিজাত রুফটপ ডাইনিং ও ইভেন্ট ভেন্যুর তালিকায় যুক্ত হলো নতুন নাম—ক্লাউড কোর্টইয়ার্ড। 

গুলশান-বাড্ডা লিংক রোডের টিএ-৯৭ নম্বর ঠিকানায় অবস্থিত এই একমাত্র রুফটপ রেস্তোরাঁটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে, যা প্রিমিয়াম ডাইনিং ও সামাজিক আয়োজনের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

জানা গেছে, গুলশান-১, গুলশান-২ ও প্রগতি সরণি থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত ক্লাউড কোর্টইয়ার্ডে একসঙ্গে ১০০ জনেরও বেশি অতিথি ধারণের সক্ষমতা রয়েছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করপোরেট মিটিং, ব্যবসায়িক লাঞ্চ ও ডিনার, প্রি ও পোস্ট ওয়েডিং অনুষ্ঠান, জন্মদিন, বার্ষিকীসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক আয়োজনের জন্য এটি একটি আধুনিক, বহুমুখী ও সুবিধাজনক ভেন্যু।


আধুনিক ও মার্জিত নকশা, খোলা আকাশের মনোরম দৃশ্য, উষ্ণ আতিথেয়তা এবং খাঁটি লাইভ কাবাব ও গ্রিল অভিজ্ঞতা— সব মিলিয়ে ক্লাউড কোর্টইয়ার্ড অতিথিদের জন্য নিয়ে এসেছে এক অনন্য রুফটপ অভিজ্ঞতা। এখানে স্বাদ, সৌন্দর্য ও আকাশ মিলেমিশে তৈরি করে স্মরণীয় মুহূর্ত।

ক্লাউড কোর্টইয়ার্ড ঢাকার ডাইনিং ও ইভেন্ট জগতে নতুন মাত্রা যোগ করবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এফআর


  বিষয়:   ঢাকার অভিজাত  রুফটপ ডাইনিং  ইভেন্ট ভেন্যু  ক্লাউড কোর্টইয়ার্ড  যাত্রা শুরু 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: