পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।সোমবার (১২

2026-01-13T06:04:11+00:00
2026-01-13T06:04:11+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ এএম 
পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার। ছবি : সংগৃহীত
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১২ জানুয়ারি) র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর নাম মো. তুহিন হোসেন (৩২)। তিনি খুলনা জেলার খালিশপুর থানার হাউজিং নতুন কলোনি এলাকার বাসিন্দা মো. বাছের মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, রোববার দুপুরে র‍্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্প ও র‍্যাব-১৩-এর একটি যৌথ দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তুহিন হোসেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়। 


তুহিন হোসেনের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও সময়োপযোগী পদক্ষেপের ফলেই এ অভিযান সফল হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এফআর


  বিষয়:   ঢাকা  কেরাণীগঞ্জ  পিস্তল ও গুলি  অস্ত্র ব্যবসায়ী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: