লোকসাহিত্য বিশারদ আবুল আহসান চৌধুরীর জন্মদিন আজ

সময়ের আলো ডেস্ক

বিবিধ

আবুল আহসান চৌধুরী শিক্ষাবিদ, লেখক, গবেষক ও লোকসাহিত্য বিশারদ। তার লেখার বিষয়বস্তু লোকসাহিত্য, উনিশ শতকের কবি-সাহিত্যিক, আধুনিক সাহিত্য এবং ইতিহাস।

2026-01-13T05:54:03+00:00
2026-01-13T05:54:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিবিধ
লোকসাহিত্য বিশারদ আবুল আহসান চৌধুরীর জন্মদিন আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ এএম   (ভিজিট : ১৯২)
লোকসাহিত্য বিশারদ আবুল আহসান চৌধুরী। ছবি : সময়ের আলো
আবুল আহসান চৌধুরী শিক্ষাবিদ, লেখক, গবেষক ও লোকসাহিত্য বিশারদ। তার লেখার বিষয়বস্তু লোকসাহিত্য, উনিশ শতকের কবি-সাহিত্যিক, আধুনিক সাহিত্য এবং ইতিহাস। লালন, কাঙাল হরিনাথ, মীর মশাররফ হোসেন ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তিনি বিশদ গবেষণা করেছেন। গবেষণায় অবদানের জন্য তিনি ২০১০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

আবুল আহসান চৌধুরী ১৯৫৩ সালের ১৩ জানুয়ারি কুষ্টিয়া জেলার মজমপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ফজলুল বারী চৌধুরী ছিলেন একজন সাহিত্যিক, সমাজসেবী ও সাবেক সাম্মানিক ম্যাজিস্ট্রেট। তার মাতা সালেহা খাতুন। আবুল আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে ১৯৭৫ সালে স্নাতক, ১৯৭৬ সালে স্নাতকোত্তর ও ১৯৯৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিক্ষকতা দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি ১৯৭৫ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত লোকসাহিত্য গবেষণাবিষয়ক সাহিত্য পত্রিকা ‘লোকসাহিত্য’ পত্রিকার সম্পাদক ছিলেন।


সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ : স্বদেশ আমার বাঙলা, নীলকণ্ঠ জীবন তুমি; গবেষণা গ্রন্থ : কুষ্টিয়ার বাউলসাধক, কাঙাল হরিনাথ মজুমদার, জগদীশ গুপ্ত, মুন্সী শেখ জিমিরুদ্দিন, ভাই গিরিশচন্দ্র সেন, লালন শাহ, জলধর সেন, মীর মশাররফ হোসেন, মনের মানুষের সন্ধানে, পাগলা কানাই, সমাজ, সমকাল ও লালন সাঁই, মীর মশাররফ হোসেন : সাহিত্যকর্ম ও সমাজচিন্তা, লোকসংস্কৃতি বিবেচনা ও অন্যান্য প্রসঙ্গ, সাহিত্যের রূপকার-পুনর্বিচারের অবলোকন, আব্বাসউদ্দিন, অন্তরঙ্গ অন্নদাশঙ্কর, আলাপচারী আহমদ শরীফ, মূল্যায়নের মানচিত্র, অজ্ঞাত নজরুলের সন্ধানে, রবীন্দ্রনাথ : বাউল সংস্কৃতি ও অন্যান্য, হাসন রাজা : মরমি মৃত্তিকার ফসল, রবীন্দ্রনাথ ও লালন, লালন সাঁইয়ের সন্ধানে, রবীন্দ্রনাথ-সংগৃহীত লালনের গানের পাণ্ডুলিপি সুফিয়া কামাল : অন্তরঙ্গ আত্মভাষ্য; সম্পাদিত গ্রন্থ : লালন স্মারকগ্রন্থ, মীর মোশাররফ হোসেনের ‘সঙ্গীত লহরী’, কুষ্টিয়ার ইতিহাস-ঐতিহ্য, ভাষা আন্দোলনের দলিল, কাজী মোতাহের হোসেন রচনাবলি, কাজী আব্দুল ওদুদের পত্রাবলি, রবীন্দ্রনাথের অপ্রকাশিত পত্রাবলি, লালনসমগ্র, অন্নদাশঙ্কর রায় : মন-মননের পত্রাবলি, মীর মশাররফ হোসেন নাট্যসমগ্র ইত্যাদি। 

পুরস্কার ও সম্মাননা : পশ্চিমবঙ্গ লালনমেলা সমিতি থেকে লালন পুরস্কার, ফরিদপুর থেকে সৈয়দ আব্দুর রব সংবর্ধনা, গবেষণায় বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন।

এফআর


  বিষয়:   লোকসাহিত্য বিশারদ  আবুল আহসান চৌধুরী  জন্মদিন  আজ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: