বিসাকে শুরু হচ্ছে দুই মাসব্যাপী বইমেলা, ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুই মাসব্যাপী বইমেলা। কেন্দ্রের প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দেশ-বিদেশের

2026-11-29T18:54:20+00:00
2026-11-29T18:55:55+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিবিধ
বিসাকে শুরু হচ্ছে দুই মাসব্যাপী বইমেলা, ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৬:৫৫ পিএম
বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হচ্ছে। ছবি : সংগৃহীত
বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হচ্ছে। ছবি : সংগৃহীত
বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুই মাসব্যাপী বইমেলা। কেন্দ্রের প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দেশ-বিদেশের ধ্রুপদি সাহিত্য, জীবনী, দর্শন, বিজ্ঞান, কবিতা ও কিশোর ক্লাসিকসহ বিভিন্ন ধরনের বইয়ে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত নির্বাচিত সেরা বইগুলোতে থাকছে সরাসরি ৪০ শতাংশ মূল্যছাড়। এ ছাড়া বিষয়ভিত্তিক বাছাই করা ৩৮টি আকর্ষণীয় বইয়ের প্যাকেজ সংগ্রহে থাকছে ৪৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।


সংগ্রাহকদের জন্য পুরোনো সংস্করণ ও সামান্য ক্ষতিগ্রস্ত বিশেষ কিছু বইয়ে থাকছে ৫০ শতাংশ মূল্যছাড়। তবে, এসব বইয়ের সংগ্রহ সীমিত।

এদিকে, বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ সিরিজের বিষয়ভিত্তিক সেটে থাকছে ৪০ শতাংশ এবং পূর্ণাঙ্গ সেটে ৫০ শতাংশ মূল্যছাড়।

ধ্রুপদি সাহিত্য থেকে শুরু করে চিন্তামূলক রচনা ও কিশোর ক্লাসিক— বিভিন্ন ধরনের বইয়ের সমাহার নিয়ে পাঠকদের জন্য এ আয়োজন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। বইপ্রেমীদের জন্য বিশেষ ছাড়ে পছন্দের বই সংগ্রহের সুযোগ থাকছে মেলা জুড়ে।

বিশ্বসাহিত্য কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ বইমেলা চলবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

সময়ের আলো/মহু
  বিষয়:   বিশ্বসাহিত্য কেন্দ্র  বইমেলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: