প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম

‘লিডারশিপ সামিট ঢাকা ২০২৬’। ছবি : সময়ের আলো
‘লিডারশিপ সামিট ঢাকা ২০২৬’। ছবি : সময়ের আলোতরুণদের নেতৃত্ব বিকাশে লক্ষ্য নিয়ে রাজধানীতে সম্পন্ন হলো ‘লিডারশিপ সামিট ঢাকা ২০২৬’। শনিবার (২৮ নভেম্বর) সকালে লিডারশিপ ডেভেলপমেন্ট একাডেমির আয়োজনে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে এই বিশেষ সামিট অনুষ্ঠিত হয়।
‘ওয়ান সামিট, ওয়ান ভিশন, অ্যা জেনারেশন অব লিডার্স’ প্রতিপাদ্যে এ আয়োজনের সহযোগী হিসেবে ছিল লিও ক্লাব অব বিইউএফটি। কোচ কাঞ্চন একাডেমির উপস্থাপনায় এবং সুখের খামারের সহযোগিতায় এতে এক ছাদের নিচে সমবেত হন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তারা। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দৈনিক সময়ের আলো।
সামিটে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলোর প্রধান পরিচালন কর্মকর্তা মুনিফ আম্মার। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে : দক্ষতা, নেটওয়ার্কিং ও ক্যারিয়ার সম্ভাবনা’ শীর্ষক সেশনে বক্তব্য দেন।
এছাড়া অন্যান্য বিজ্ঞ বক্তারাও নিজেদের পেশাগত অভিজ্ঞতা, কৌশলগত চিন্তাভাবনা এবং ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ নিয়ে দিকনির্দেশনা তুলে ধরেন।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক সময়ের আলোর হেড অব মাল্টিমিডিয়া সাইদ ইসলামও উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, বিশেষ এই সামিট শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিংয়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলবে। এছাড়া ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সময়ের আলো/কেএইচও