
সপ্তাহের নির্দিষ্ট দিনে ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে । ছবি : সংগৃহীত
সপ্তাহের নির্দিষ্ট দিনে ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে । ছবি : সংগৃহীতকেনাকাটা কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের জন্য রাজধানীর বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে প্রতিদিনই ভিড় করেন ক্রেতারা। তবে সপ্তাহের নির্দিষ্ট দিনে ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। তাই বাইরে যাওয়ার আগে জেনে নেওয়া জরুরি, কোন এলাকার মার্কেট খোলা আর কোন এলাকার দোকানপাট বন্ধ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। একই সঙ্গে কিছু এলাকার সব ধরনের দোকানপাটও বন্ধ থাকবে।
যেসব এলাকার মার্কেট বন্ধ
মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক।
সময়ের আলো/এসকে