‘হেয়ার এশিয়া’র বিচারকের আসনে কাজী কামরুল ইসলাম

সময়ের আলো ডেস্ক

বিবিধ

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন আয়োজন ‘হেয়ার এশিয়া’র বিচারক প্যানেলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল

2026-11-24T18:19:48+00:00
2026-11-24T18:20:45+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিবিধ
‘হেয়ার এশিয়া’র বিচারকের আসনে কাজী কামরুল ইসলাম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৬:২০ পিএম
প্রথম বাংলাদেশি হিসেবে ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন কাজী কামরুল ইসলাম। ছবি : সংগৃহীত
প্রথম বাংলাদেশি হিসেবে ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন কাজী কামরুল ইসলাম। ছবি : সংগৃহীত
এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন আয়োজন ‘হেয়ার এশিয়া’র বিচারক প্যানেলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। একই আসরে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি অর্জন করেছেন সম্মানজনক ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। আন্তর্জাতিক এই মঞ্চে পুরস্কার জয় এবং বিচারকের দায়িত্ব পালন- দুই অর্জনেই দেশের ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রির জন্য গৌরব বয়ে এনেছেন তিনি।

কয়েক দশক ধরে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘হেয়ার এশিয়া’। এবারের আসর বসে ২৪ নভেম্বর দেশটির রাজধানী ম্যানিলায়। বিশ্বের আটটি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিচারক প্যানেলে ছিলেন কাজী কামরুল ইসলাম। এই আয়োজন থেকেই নির্বাচিত হন এশিয়ার সেরা মেকআপ আর্টিস্ট ও সেরা হেয়ার স্টাইলিস্ট।


নিজের এই অর্জনকে জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন কাজী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘এটা আসলেই আমার জীবনের সেরা অর্জন। তবে এই অর্জন আমার একার নয়, আমি হেয়ার এশিয়ার মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি, যা পুরো দেশের জন্যই গর্বের।’

আন্তর্জাতিক এই স্বীকৃতির পাশাপাশি দেশের হেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার উদ্যোগও রয়েছে তার। বি কে করপোরেট সলিউশনসের সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজন করতে যাচ্ছেন ‘হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৭’। আগামী বছরের এপ্রিলে ঢাকায় বসবে এই আয়োজনের আসর। এতে অংশ নিতে আসবেন ‘হেয়ার এশিয়া’র বিচারক প্যানেলের একাধিক সদস্যসহ আন্তর্জাতিক অঙ্গনের হেয়ার ও বিউটি বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ব্লু বার্ড ইভেন্টসের সিস্টার কনসার্ন বি কে করপোরেট সলিউশনস।

সময়ের আলো/মহু

  বিষয়:   হেয়ার এশিয়া  বিচারক  কাজী কামরুল ইসলাম  ফ্যাশন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: