
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিরাজধানীতে কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার দোকানপাট ও মার্কেট খোলা আছে কি না, তা জেনে নেওয়া জরুরি। কারণ, সাপ্তাহিক ছুটির দিনে অনেক এলাকার বিপণিবিতান ও দোকানপাট বন্ধ থাকে। আগে থেকে এ তথ্য জানা না থাকলে গিয়ে ভোগান্তিতে পড়তে হতে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বেশ কিছু এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। তাই কেনাকাটা বা অন্য প্রয়োজনে বের হওয়ার আগে জেনে নিন, কোন কোন এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।
যেসব মার্কেট বন্ধ থাকবে
বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা।
সময়ের আলো/জোই