বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো পর্যটন খাত এগিয়ে নিতে নতুন সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক সংযোগ বাড়ানো এবং তরুণদের পর্যটন খাতে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম

2026-11-21T22:39:51+00:00
2026-11-21T22:39:51+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বিবিধ
বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো পর্যটন খাত এগিয়ে নিতে নতুন সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ পিএম 
সময়ের আলোকে সম্মাননা প্রদান করছেন আয়োজকরা। ছবি : সময়ের আলো
দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক সংযোগ বাড়ানো এবং তরুণদের পর্যটন খাতে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো নতুন সম্ভাবনা তৈরি করেছে। তিন দিনের এ আয়োজনে হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটরসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে মুখর ছিল পুরো আয়োজন।

এক্সপোতে দর্শনার্থীদের কেউ পেয়েছেন নতুন ভ্রমণ পরিকল্পনার ধারণা, কেউবা দেশের পর্যটনশিল্প সম্পর্কে জানার সুযোগ। বিশেষ করে তরুণদের অংশগ্রহণ এবং বিভিন্ন স্টলে উদ্যোক্তাদের সেবা ও কার্যক্রম ঘিরে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ দেখা গেছে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও আয়োজনটি ছিল নিজেদের সেবা ও ভ্রমণ প্যাকেজ তুলে ধরার সুযোগ। এর মধ্য দিয়ে নতুন গ্রাহক তৈরি, ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো এবং পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে কাজ করার ক্ষেত্র তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ দেশের পর্যটনশিল্পে নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণদের অংশগ্রহণ বাড়বে এবং পর্যটন ঘিরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিন দিনের আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করায় সময়ের আলোকে সম্মাননা প্রদান করেন আয়োজকরা। এ সময় গণমাধ্যমের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমরানুল আলম, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম রাজ এবং বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬-এর কনভেনার কামরুল হাসান ইমন।

১৯ নভেম্বর শুরু হওয়া বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপোর সমাপনী দিনে খাতসংশ্লিষ্টরা জানান, পর্যটনকে শুধু ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ না রেখে তরুণদের কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো  পর্যটন  নতুন সম্ভাবনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: