ছবি : সংগৃহীতরাজধানীর কাঁঠালবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে ইফতি সাবা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিস্ফোরণে তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় দগ্ধ সাবার এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। সাবার স্বামী মানিকের ৬ শতাংশ, পাশের কক্ষের ভাড়াটিয়া সানজিদা ইসলামের ৩৭ শতাংশ এবং তার মা শামসুন্নাহার বেগমের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধ হন।
দগ্ধরা হলেন—স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ। অন্য দুজন হলেন পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।
দগ্ধ মানিক জানান, চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে নিয়ে সাবলেট থাকেন তিনি। ঘটনার দিন সকালে ঘুমের মধ্যে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। মুহূর্তেই তার শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও দগ্ধ হয়। পরে সন্তানকে নিয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে আসেন তিনি। একে একে দগ্ধ অবস্থায় বের হন তার স্ত্রী এবং পাশের কক্ষের মা-মেয়ে।
মানিকের ধারণা, গ্যাসের চুলা চালু থাকা কিংবা লিকেজের কারণে সারা রাত ঘরে গ্যাস জমে ছিল। সকালে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। তারা বাসায় সিলিন্ডারের গ্যাস ব্যবহার করলেও সিলিন্ডারটি ভবনের নিচে রাখা ছিল বলে জানান তিনি।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটসহ পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরা দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে দরজা-জানালা ভেঙে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসের কারণেই এ বিস্ফোরণ ঘটেছে।কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু, আশঙ্কাজনক শিশু সন্তান
রাজধানীর কাঁঠালবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে ইফতি সাবা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিস্ফোরণে তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় দগ্ধ সাবার এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। সাবার স্বামী মানিকের ৬ শতাংশ, পাশের কক্ষের ভাড়াটিয়া সানজিদা ইসলামের ৩৭ শতাংশ এবং তার মা শামসুন্নাহার বেগমের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধ হন।
দগ্ধরা হলেন—স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ। অন্য দুজন হলেন পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।
দগ্ধ মানিক জানান, চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে নিয়ে সাবলেট থাকেন তিনি। ঘটনার দিন সকালে ঘুমের মধ্যে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। মুহূর্তেই তার শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও দগ্ধ হয়। পরে সন্তানকে নিয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে আসেন তিনি। একে একে দগ্ধ অবস্থায় বের হন তার স্ত্রী এবং পাশের কক্ষের মা-মেয়ে।
মানিকের ধারণা, গ্যাসের চুলা চালু থাকা কিংবা লিকেজের কারণে সারা রাত ঘরে গ্যাস জমে ছিল। সকালে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। তারা বাসায় সিলিন্ডারের গ্যাস ব্যবহার করলেও সিলিন্ডারটি ভবনের নিচে রাখা ছিল বলে জানান তিনি।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটসহ পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরা দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে দরজা-জানালা ভেঙে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসের কারণেই এ বিস্ফোরণ ঘটেছে।
সময়ের আলো/জেডি