ছবি : সংগৃহীতশীত মৌসুম সামনে রেখে নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। সর্বাধুনিক প্রযুক্তি ও স্মার্ট ফিচারসমৃদ্ধ এসব পণ্যের মধ্যে রয়েছে ওয়াইফাই ও ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণযোগ্য স্মার্ট গিজার, বিভিন্ন নকশার ইলেকট্রিক কেটলি এবং এয়ার কুলার ও হিউমিডিটি সুবিধাযুক্ত কম্বো রুম হিটার।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন পণ্যগুলো উন্মোচন করেন মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
ওয়ালটনের নতুন গিজারের মধ্যে রয়েছে ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট মডেল, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স ও ৩০ লিটারের সুপ্রিম মডেল। অ্যাকুয়াওয়ার্ম গিজারে রয়েছে আইওটি-ভিত্তিক ওয়াইফাই সংযোগ, স্মার্টফোন অ্যাপ ও ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণের সুবিধা। অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে হাতের স্পর্শ ছাড়াই এটি পরিচালনা করা যাবে। এ ছাড়া ওয়ালটন স্মার্ট হোম অ্যাপ ব্যবহার করে যেকোনো স্থান থেকে গিজারটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
ক্রিস্টাল ফ্লেক্স মডেলে রয়েছে ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। আর সুপ্রিম মডেল তৈরি করা হয়েছে উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিক বডি দিয়ে। নতুন গিজারগুলোতে মরিচা ও পানির খনিজ আস্তরণ প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিএফসি-মুক্ত চট থার্মাল ইনসুলেশনের মাধ্যমে তাপ নিরোধক ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
অতিরিক্ত তাপে দুর্ঘটনা এড়াতে গিজারগুলোতে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সুবিধাও যুক্ত করা হয়েছে। বর্তমানে ওয়ালটনের গিজারে সাত বছরের ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ইলেকট্রিক কেটলির নতুন সংগ্রহে রয়েছে ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিক সিরিজসহ বেশ কয়েকটি মডেল। এসব কেটলিতে খাদ্য সংস্পর্শে ব্যবহারের উপযোগী এফসিএম (ফুড কন্টাক্ট ম্যাটেরিয়ালস) সনদপ্রাপ্ত উপকরণ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ওয়ালটন।
এদিকে, শীতের সময় ঘর গরম রাখতে নতুন কম্বো মডেলের রুম হিটার এনেছে প্রতিষ্ঠানটি। এতে রুম হিটারের পাশাপাশি এয়ার কুলার ও এয়ার হিউমিডিটির সুবিধা রয়েছে। ফলে শীতকালে ঘর গরম করার পাশাপাশি গরমের সময় ঘরের বাতাস শীতল রাখতেও এটি ব্যবহার করা যাবে।
অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, ওয়ালটনের প্রতিটি হোম অ্যাপ্লায়েন্স বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। নতুন গিজারগুলোতে মরিচা ও পানির খনিজ আস্তরণ প্রতিরোধী প্রযুক্তির পাশাপাশি উন্নত তাপ নিরোধক ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রাহকের স্বাস্থ্য সুরক্ষা, বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে ওয়ালটনের নতুন হোম অ্যাপ্লায়েন্সগুলোতে মানসম্মত ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে।
সময়ের আলো/এসএকে