ইতিহাসের বিভিন্ন সময়ে এই দিনে ঘটেছে উল্লেখযোগ্য নানা ঘটনা। ছবি : সংগৃহীত ইতিহাসের পাতায় প্রতিটি দিনই কোনো না কোনো ঘটনা, অর্জন কিংবা স্মরণীয় ব্যক্তিত্বের কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কোনো ঘটনা বদলে দিয়েছে রাষ্ট্রের রাজনৈতিক গতিপথ, কোনো আবিষ্কার খুলে দিয়েছে বিজ্ঞানের নতুন দিগন্ত। আবার এই দিনেই পৃথিবীতে জন্ম নিয়েছেন বহু খ্যাতিমান ব্যক্তি, যাদের অবদান আজও স্মরণীয়।
এ ছাড়া, ইতিহাসের বিভিন্ন সময়ে এই দিনে ঘটেছে উল্লেখযোগ্য নানা ঘটনা। বুধবার (১৮ নভেম্বর) এর উল্লেখযোগ্য ঘটনাবলি নিচে দেওয়া হলো-
ঘটনাবলি
৩২৬ – পোপ প্রথম সিলভেস্টার কর্তৃক পুরাতন সেন্ট পিটার্স ব্যাসিলিকা পবিত্র ঘোষিত হয়।
৪০১ – রাজা প্রথম অ্যালারিক-এর নেতৃত্বে ভিসিগথরা আল্পস পর্বতমালা অতিক্রম করে উত্তর ইতালি আক্রমণ করে।
১০৯৫ – পোপ দ্বিতীয় আরবান কর্তৃক আহূত ক্লেরমঁ পরিষদ শুরু হয়, যা প্রথম ক্রুসেডের সূচনা করে।
১১০৫ – ম্যাগিনুলফো দ্বিতীয় পাস্কালের বিরোধিতায় প্রতিপোপ চতুর্থ সিলভেস্টার হিসেবে নির্বাচিত হন।
১২১০ – পোপ তৃতীয় ইনোসেন্ট পবিত্র রোমান সম্রাট চতুর্থ অটোকে সিসিলি রাজ্য আক্রমণের জন্য বহিষ্কার করেন।
১৩০২ – পোপ অষ্টম বোনিফেস পোপের আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব দাবি করে পোপীয় বুল উনাম সাংকটাম জারি করেন।
১৪২১ – নেদারল্যান্ডসের গ্রোটে হলান্ডসে ওয়ার্ডে বাঁধ ভেঙে সেন্ট এলিজাবেথের বন্যা হয় এবং প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।
১৪৭৭ – উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে।
১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস বর্তমান পুয়ের্তো রিকো দ্বীপটি প্রথম দেখতে পান।
১৬০১ – উসমানীয় প্রাদেশিক গভর্নর তিরিয়াকি হাসান পাশা নজকানিজসা অবরোধকারী হাবসবুর্গ বাহিনীকে পরাজিত করেন।
১৬২৬ – রোমের নতুন সেন্ট পিটার্স ব্যাসিলিকা পবিত্র ঘোষিত হয়।
১৭২৭ – মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। ভারতের জয়পুর শহরের নকশা করেন বাংলার স্থাপত্যশিল্পী বিদ্যাধর ভট্টাচার্য।
১৭৩০ – ভবিষ্যৎ প্রুশিয়ার রাজা মহান ফ্রেডরিক তার পিতার কাছ থেকে ক্ষমা পেয়ে মুক্তি লাভ করেন।
১৭৬০ – ভ্যালেটার কাস্টেলানিয়ায় পুনর্নির্মিত ঋণগ্রহীতাদের কারাগারে প্রথম বন্দিদের রাখা হয়।
১৮০৩ – হাইতিয়ান বিপ্লবের শেষ বড় যুদ্ধ ভেরতিয়েরের যুদ্ধ সংঘটিত হয়, যার ফলে পশ্চিম গোলার্ধে প্রথম কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র হিসেবে হাইতি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮০৯ – নেপোলিয়নীয় যুদ্ধে বঙ্গোপসাগরে ফরাসি ফ্রিগেট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়াম্যানকে পরাজিত করে।
১৮১২ – ক্রাসনয়ের যুদ্ধ ফরাসি পরাজয়ে শেষ হয়।
১৮২০ – মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েল পালমার এন্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করেন।
১৮৩৯ – বিদেশী উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়।
১৮৫৭ – বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৮৬৩ – ডেনমার্কের রাজা নবম ক্রিশ্চিয়ান নভেম্বর সংবিধানে স্বাক্ষর করেন যা শ্লেসভিগকে ডেনমার্কের অংশ ঘোষণা করে, যা ১৮৬৪ সালের জার্মান-ডেনিশ যুদ্ধের কারণ হয়।
১৮৬৭ – ভার্জিন দ্বীপপুঞ্জে ভূমিকম্প আঘাত হানে এবং ক্যারিবীয় অঞ্চলে দেখা সবচেয়ে বড় সুনামি সৃষ্টি করে।
১৮৭২ – সুসান বি. অ্যান্থনি এবং আরও ১৪ জন নারী ১৮৭২ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার জন্য গ্রেফতার হন।
১৮৮৩ – মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় রেল কোম্পানিগুলো চারটি আদর্শ সময় অঞ্চল চালু করে।
১৮৮৯ – এলিশা পি. ফেরি ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রথম গভর্নর হিসেবে অভিষিক্ত হন।
১৯০১ – যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র হে-পাউন্সফোট চুক্তি স্বাক্ষর করে, যা ক্লেটন-বুলওয়ার চুক্তি বাতিল করে।
১৯০৩ – মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯০৫ – ডেনমার্কের প্রিন্স কার্ল নরওয়ের রাজা সপ্তম হাকোন হন।
১৯০৯ – আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পাঠায় নিকারাগুয়ায়।
১৯১০ – নারীদের ভোটাধিকার আন্দোলনে শত শত সাফ্রাজেট লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে মিছিল করেন, যা কালো শুক্রবার নামে পরিচিত।
১৯১৬ – প্রথম বিশ্বযুদ্ধ : সোমের প্রথম যুদ্ধ শেষ হয়।
১৯১৮ – সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২৬ – জর্জ বার্নার্ড শ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।
১৯২৮ – প্রথম সম্পূর্ণ সিঙ্ক্রোনাইজড শব্দযুক্ত কার্টুন স্টিমবোট উইলি মুক্তি পায়।
১৯২৯ – গ্র্যান্ড ব্যাংকস ভূমিকম্প : নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণ উপকূলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প ১২টি ট্রান্সআটলান্টিক টেলিগ্রাফ কেবল ছিঁড়ে ফেলে এবং সুনামি সৃষ্টি করে।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ : জার্মান নেতা অ্যাডলফ হিটলার ও ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী গ্যালিয়াজ্জো চিয়ানো গ্রিসে ইতালীয় আক্রমণ নিয়ে আলোচনা করেন।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ : বার্লিন বিমান আক্রমণের প্রথম পদক্ষেপে ৪৪০টি ব্রিটিশ বিমান বার্লিনে বোমা হামলা চালায়।
১৯৪৪ – কিউবায় জনপ্রিয় সমাজতান্ত্রিক যুব সংগঠন প্রতিষ্ঠিত হয়।
১৯৪৭ – নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ব্যালানটাইনস ডিপার্টমেন্ট স্টোরে অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হন।
১৯৪৮ – ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।
১৯৪৯ – নাইজেরিয়ার এনুগুতে কয়লা খনি শ্রমিকদের ধর্মঘটের পর ইভা ভ্যালি গুলিবর্ষণে ২১ জন শ্রমিক নিহত হন।
১৯৫৬ – মরক্কো স্বাধীনতা অর্জন করে।
১৯৬১ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।
১৯৬৩ – কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।
১৯৬৩ – বেল টেলিফোন কোম্পানি প্রথম পুশ-বাটন টেলিফোন চালু করে।
১৯৬৬ – সালের এই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৯৭০ – মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কম্বোডিয়া সরকারের জন্য ১৫৫ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে কংগ্রেসের কাছে আবেদন করেন।
১৯৭১ – ওমান যুক্তরাজ্য থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৭৮ – ম্যাকডোনেল ডগলাস এফ/এ-১৮ হর্নেট প্রথম উড্ডয়ন সম্পন্ন করে।
১৯৭৮ – গায়ানার জনসটাউনে জিম জোনসের নেতৃত্বে পিপলস টেম্পলের ৯১৮ জন সদস্যের গণ-আত্মহত্যা ঘটে।
১৯৮৩ – তিবিলিসি থেকে লেনিনগ্রাদগামী অ্যারোফ্লট ফ্লাইট ৬৮৩৩ ছিনতাই হয়।
১৯৮৫ – ক্যালভিন অ্যান্ড হবস কমিকস প্রথম প্রকাশিত হয়।
১৯৮৭ – লন্ডনের কিংস ক্রস পাতাল স্টেশনে অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হন।
১৯৯১ – লেবাননে শিয়া অপহরণকারীরা অ্যাংলিকান চার্চের দূত টেরি ওয়েট ও থমাস সাদারল্যান্ডকে মুক্তি দেয়।
১৯৯১ – ৮৭ দিনের অবরোধের পর ক্রোয়েশিয়ার ভুকোভার শহর যুগোস্লাভ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯৯১ – বসনিয়া ও হার্জেগোভিনায় স্বায়ত্তশাসিত ক্রোয়েশীয় প্রজাতন্ত্র হারজেগ-বসনিয়া প্রতিষ্ঠিত হয়।
১৯৯৩ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদ নাফটা অনুমোদন করে।
১৯৯৩ – দক্ষিণ আফ্রিকায় ২১টি রাজনৈতিক দল শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের অবসান ঘটিয়ে নতুন সংবিধান অনুমোদন করে।
১৯৯৬ – ফ্রান্স থেকে ইংল্যান্ডগামী চ্যানেল টানেলে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড ঘটে।
১৯৯৯ – তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতি ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৯৯ – টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ে অ্যাগি বনফায়ার ধসে ১২ জন শিক্ষার্থী নিহত হন।
২০০২ – হ্যান্স ব্লিক্সের নেতৃত্বে জাতিসংঘের অস্ত্র পরিদর্শকরা ইরাকে পৌঁছান।
২০০৩ – ম্যাসাচুসেটস সুপ্রিম জুডিশিয়াল কোর্ট সমকামী বিবাহের উপর নিষেধাজ্ঞা অসাংবিধানিক ঘোষণা করে।
২০১২ – পোপ দ্বিতীয় তাওয়াদ্রোস কপটিক অর্থোডক্স চার্চের ১১৮তম পোপ হন।
২০১৩ – নাসা মঙ্গল গ্রহে ম্যাভেন অনুসন্ধান যান উৎক্ষেপণ করে।
২০২০ – উটাহ মরুভূমিতে উটাহ মনোলিথ আবিষ্কৃত হয়।
জন্ম
৭০১ - দ্বিতীয় ইতজাম কান আক, মায়া শাসক।
৭০৯ - জাপান সম্রাট কোনিন।
১৫২২ - লামোরাল, কাউন্ট অফ এগমন্ট।
১৫৭১ - হিপোলিটাস গুয়ারিনোনিয়াস, ইতালীয় চিকিৎসক।
১৫৭৬ - দ্বিতীয় ফিলিপ লুডউইগ, কাউন্ট অফ হানাউ-মুঞ্জেনবার্গ।
১৬৩০ - এলিওনোরা গঞ্জাগা, পবিত্র রোম সম্রাট তৃতীয় ফার্দিনান্দের ইতালীয় স্ত্রী।
১৬৪৭ - পিয়ের বেল, ফরাসী দার্শনিক ও গ্রন্থকার।
১৭৮৭ - ফরাসী পদার্থবিজ্ঞানী ও চিত্রশিল্পী লুই ডাগুয়েরে।
১৮৬১ - আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক ।
১৮৯৭ - প্যাট্রিক ব্ল্যাকেট, ব্যারন ব্ল্যাকেট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৮৯৮ - প্রাচ্যবিদ্যা বিশারদ বিশ্বভারতীর তৃতীয় উপাচার্য প্রবোধচন্দ্র বাগচী।
১৯০৬ - জর্জ ওয়াল্ড, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নিউরোবায়োলজি ও একাডেমিক।
১৯১০ - বটুকেশ্বর দত্ত উনিশ শতকের প্রথমদিকের বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী এবং ভারতীয় মুক্তিযোদ্ধা।
১৯১৭ - পেড্রো ইনফ্যান্টে, মেক্সিকান অভিনেতা ও গায়ক।
১৯৩৫ - রব্নি হল, অস্ট্রেলিয়ান লেখক ও কবি।
১৯৩৬ - কবি জিয়া হায়দার ।
১৯৩৯ - মার্গারেট অ্যাটউড, কানাডীয় ঔপন্যাসিক, কবি ও সমালোচক।
১৯৬৩ - পিটার স্মাইকেল, ডেনিশ ফুটবলার।
১৯৬৯ - আহমেদ হেলমেই , মিশরীয় অভিনেতা।
১৯৭০ - পেটার উইলসন, অস্ট্রেলিয়ান মডেল ও অভিনেত্রী।
১৯৭২ - জুবিন গর্গ, ভারতীয় গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্রপরিচালক, মানবহিতৈষী।
১৯৮৩ - মাইকেল ডসন, ইংরেজ ফুটবল।
১৯৮৮ - মোঃ শাহ্ জালাল, বাঙালি বণিক।
১৯৯২ - নাথান ক্রেস্, আমেরিকান অভিনেতা।
১৯৯৩ - ঝাং জেতিয়ান, চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকার।
১৯৯৭- শারমিলি জামান মিলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের জুনিয়র স্কলার।
মৃত্যু
১০৫৩ - অতীশ দীপঙ্কর (অনুমিত)।
১৭৭৭ - জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশ ।
১৮৪৩ - সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটকের অভিনয় চলাকালে তৎকালীন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মিসেস লিচ অগ্নিদগ্ধ হয়ে ।
১৮৮৬ - চেস্টার এ. আর্থার, মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
১৯২২ - মার্সেল প্রুস্ত্, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক।
১৯৪১ -ওয়ালথার নেরন্সট, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।
১৯৫২ - ফরাসী কবি পল এল্যুয়ার ।
১৯৬২ -নিলস বোর, ডেনিশ নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ, শিক্ষাবিদ ও ফুটবল খেলোয়াড়।
১৯৬৯ - বিমানবিহারী মজুমদার , ভাগবতরত্ন,বাঙালি সাহিত্যিক ও গবেষক।
১৯৭৮ - ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি.নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ।
১৯৮১ - শিল্পী আনোয়ারুল হক ।
১৯৮২ - এ কে নাজমুল করিম, বাংলাদেশী শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী।
১৯৯১ - চেকোসস্নাভ কমিউনিস্ট নেতা গুস্তাফ হুসাক ।
১৯৯৯ -পল বওলেস, আমেরিকান সুরকার ও লেখক।
২০০৬ - সুশীলকুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি মৃত্তিকা বিজ্ঞানী।
২০১৩ -নিজাট উইগুর, তুর্কি অভিনেতা।
২০১৩ -পিটার ওয়িন্টনিক্, কানাডিয়ান পরিচালক ও প্রযোজক।
২০১৮ - হাজী আব্দুল ওয়াহাব, দাঈয়ে ইসলাম, পাকিস্তান।
সময়ের আলো/মহু