ইতিহাসের এই দিনে

সময়ের আলো ডেস্ক

বিবিধ

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাই কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ-সবকিছুরই সাক্ষী ইতিহাস। আর ইতিহাসই আমাদের পথ

2026-11-09T09:01:41+00:00
2026-11-09T09:01:41+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
বিবিধ
ইতিহাসের এই দিনে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:০১ এএম 
সংগৃহীত ছবি
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাই কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ-সবকিছুরই সাক্ষী ইতিহাস। আর ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

সোমবার (৯ নভেম্বর) নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭২৯ – স্পেনের সেভিল শহরে ঐতিহাসিক সেভিল চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৮ – এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন ব্রিটেনের প্রথম নির্বাচিত নারী হন।

১৯১৭ – রুশ বিপ্লবের পর ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে শ্রমিক-কৃষক সরকারের সূচনা।

১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানিতে প্রজাতন্ত্র ঘোষণা এবং সম্রাট দ্বিতীয় উইল হেলমের পদত্যাগ।

১৯৫৩ – ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে কম্বোডিয়া।

১৯৬৫ – ব্রিটেনে হত্যার দায়ে মৃত্যুদণ্ড আইন বাতিল ঘোষণা।

১৯৭২ – যুক্তরাষ্ট্রে ২৫ লাখ বছর পুরনো ফসিল আবিষ্কার।

১৯৮৯ – পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্তকারী বার্লিন প্রাচীর ভাঙার সূচনা।

১৯৯০ – নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান ঘোষণা করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থা বিলুপ্ত করেন; একই দিনে যুক্তরাষ্ট্র উপসাগর এলাকায় দুই লাখ সেনা মোতায়েন করে।

১৯৯৯ – ইউনেস্কোর নির্বাহী পরিষদে এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

২০০০ – ভারতের উত্তর প্রদেশ ভেঙে নতুন রাজ্য উত্তরাখণ্ড গঠন।

২০২০ – আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগার্নো-কারাবাখ সংঘাত বন্ধে শান্তি চুক্তি স্বাক্ষর।


জন্মদিন
১৮১৮ – রাশিয়ান ঔপন্যাসিক ইভান তুরগেনেভ।

১৮৩২ – ফরাসি লেখক ও সাংবাদিক এমিলে গাবরিয়াউ।

১৮৪১ – ব্রিটেন ও আয়ারল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ড।

১৮৬৮ – কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী মারি ড্রেসলার।

১৮৭৬ – জাপানি অণুজীববিদ হিদেয়ো নোগুচি।

১৮৭৭ – মুসলিম কবি, দার্শনিক ও রাজনীতিবিদ সির মুহাম্মদ ইকবাল।

১৮৮৫ – জার্মান গণিতবিদ হেরমান ভাইল।

১৮৯৭ – নোবেলজয়ী রসায়নবিদ রোনাল্ড জর্জ রেফর্ড নোরিশ।

১৯১৪ – অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী হেডি লেমার।

১৯২৯ – নোবেলজয়ী হাঙ্গেরিয়ান লেখক ইমরে কার্তেজ।

১৯৩৪ – মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান।

১৯৩৬ – দাবা বিশ্বচ্যাম্পিয়ন মিখাইল তাল।

১৯৪৫ – হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী শিপ্রা বসু।

১৯৪৮ – ব্রাজিলিয়ান ফুটবলার ও কোচ লুইজ ফেলিপে স্কলারি।

১৯৬০ – জার্মান ফুটবলার আন্ড্রেয়াস ব্রেহমে।

১৯৭৪ – ইতালিয়ান ফুটবল তারকা আলেসান্দ্রো দেল পিয়েরো।

১৯৮৪ – দক্ষিণ কোরিয়ান গায়ক ও অভিনেতা সেভেন।


মৃত্যুবার্ষিকী
০৯৫৯ – বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টাইন সপ্তম।

১৭৭৮ – ইতালিয়ান ভাস্কর ও চিত্রকর গিওভানি বাটিস্টা পিরানেসি।

১৮৪৮ – জার্মান কবি ও রাজনীতিবিদ রবার্ট ব্লুম।

১৯১৮ – ফরাসি কবি গিয়োম আপলিনেয়ার।

১৯৩৫ – যোগসাধক ও দার্শনিক সন্তদাস কাঠিয়া বাবা।

১৯৫৩ – ইংরেজ কবি ডিলান টমাস; একই দিনে সৌদি বাদশাহ আবদুল আজিজ ইবন সৌদ।

১৯৭০ – ফ্রান্সের ১৮তম প্রেসিডেন্ট জেনারেল শার্ল দ্য গল।

১৯৮০ – কমিউনিস্ট নেতা পূরণচাঁদ যোশী।

১৯৮৫ – ফরাসি অভিনেত্রী মারি-জর্জ পাস্কাল।

২০০১ – ইতালির সাবেক প্রেসিডেন্ট জিওভান্নি লিওন। 

২০০৪ – মার্কিন ইতিহাসবিদ ও লেখক আইরিস চ্যাং।

২০০৫ – ভারতের ১০ম রাষ্ট্রপতি কে. আর. নারায়ণন।

২০১১ – নোবেলজয়ী বিজ্ঞানী হর গোবিন্দ খোরানা।

২০১২ – রাশিয়ান গণিতবিদ সের্গেই নিকলস্কয়।

২০১৪ – কাতারের যুবরাজ সৌদ বিন মুহাম্মাদ আল থানি।

সময়ের আলো/জোই
  বিষয়:   ইতিহাসের এই দিনে  জন্ম  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: