অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সম্পাদক আব্দুস সালাম

সময়ের আলো ডেস্ক

বিবিধ

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

2026-11-08T21:34:08+00:00
2026-11-08T21:40:24+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
বিবিধ
অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সম্পাদক আব্দুস সালাম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ৯:৪০ পিএম
অঞ্জন চৌধুরী ও আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালাম।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভা ও নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী জাহেদুল হাসান। কোষাধ্যক্ষ হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন।

নির্বাহী কমিটির অন্যান্য পরিচালক হলেন মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক।

নতুন এই কমিটি ২০২৬ থেকে ২০২৮ মেয়াদে অ্যাটকোর কার্যক্রম পরিচালনা করবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   অ্যাটকো  সভাপতি  অঞ্জন চৌধুরী  সম্পাদক  আব্দুস সালাম 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: