প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:৪১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বিশেষ চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ছবি : সংগৃহীতঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বিশেষ চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশিষ্ট শিল্পী মো. জাকির-উস-সালামের একগুচ্ছ চিত্রকর্মের ডিজিটাল প্রিন্ট নিয়ে এ প্রদর্শনীর শিরোনাম রাখা হয়েছে ‘ইতিহাসের উপস্থাপন’।
আগামী ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চারুকলা অনুষদের বকুলতলায় প্রদর্শনীটি চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এটি।
শিল্পী মো. জাকির-উস-সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেছেন। ২০০৬ সালে তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক পান। এ ছাড়া ২০০৯ সালে লাভ করেন জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি। বাংলাদেশ ও জাপানে তার একাধিক একক ও আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে এ প্রদর্শনীতে বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের শিল্পপ্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশি চারুশিল্পী সংসদ। বিস্তারিত জানতে ০১৭১১২৩৬০৭২ নম্বরে যোগাযোগ করা যাবে।
সময়ের আলো/কেএইচও