ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২৮ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ​বৈঠকে ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন করা হয়। আগের

2026-11-06T16:58:08+00:00
2026-11-06T16:58:08+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
বিবিধ
ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম 
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২৮ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বৈঠক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২৮ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ​বৈঠকে ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন করা হয়। আগের সেশনের অভিভাবক পরিষদের পাঁচজন সদস্যকে বহাল রাখার পাশাপাশি সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মুনীরুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি রোকন রাইয়ানকে নতুন করে এই পরিষদে যুক্ত করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের শর্মা হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ​ফোরামের সভাপতি আমিন ইকবালের সভাপতিত্বে বৈঠকে সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং নতুন কর্মসূচি গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

​২০২৬-২৮ সেশনের পুনর্গঠিত সাত সদস্যের অভিভাবক পরিষদের সদস্যরা হলেন— বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর, সদ্যবিদায়ী সভাপতি মুনীরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মাসউদুল কাদির, সাবেক সহ-সভাপতি গাজী সানাউল্লাহ রাহমানী, সাবেক সহ-সভাপতি আব্দুল মুমিন ও সাবেক সহ-সভাপতি রোকন রাইয়ান।

​সাধারণ সম্পাদক নকীব মাহমুদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন— সহ-সভাপতি হাসনাইন হাফিজ, সহ-সাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদী ও উবায়দুল হক খান, সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক তাসনিম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ তামিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজা হাসান, প্রকাশনা সম্পাদক আবু নাঈম ফয়জুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক জাওয়াদ আহমদ, আইন ও সমাজকল্যাণ সম্পাদক কাউসার লাবীব এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক তাশরিফ মাহমুদ।

​এ ছাড়া নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— আবদুল্লাহ আশরাফ, সাজ্জাদুর রহমান, আব্দুস সামাদ আজীজ, আমীনুর রহমান নড়াইলী, আহমাদ যুবায়ের খান, তানবিরুল হক আবিদ এবং আবু বকর চৌধুরী।

​বৈঠকে আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ‘লেখক ফোরাম সাহিত্য ও আনন্দ ভ্রমণ’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত উপকমিটির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

​বৈঠক শেষে বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্য, বিশিষ্ট লেখক ও মাসিক আন-নাবার নির্বাহী সম্পাদক মাকসুদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইসলামি লেখক ফোরাম  অভিভাবক পরিষদ  নতুন কর্মসূচি  পুনর্গঠন 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: