আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

সময়ের আলো ডেস্ক

বিবিধ

মানবাধিকার সুরক্ষা, জলবায়ু, কূটনীতি ও সংসদীয় কার্যক্রমের ডিজিটাল আধুনিকায়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ইউরোপ ও তুরস্ক সফর করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়

2026-11-08T21:19:58+00:00
2026-11-08T21:19:58+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
বিবিধ
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম 
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাঈদ আল নোমান। ছবি : সংগৃহীত
মানবাধিকার সুরক্ষা, জলবায়ু, কূটনীতি ও সংসদীয় কার্যক্রমের ডিজিটাল আধুনিকায়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ইউরোপ ও তুরস্ক সফর করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাঈদ আল নোমান।

গত ৮ থেকে ১৪ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভা, ১৪ থেকে ১৬ অক্টোবর তুরস্ক এবং ১৬ থেকে ২০ অক্টোবর বেলজিয়ামের ব্রাসেলস সফর করেন তিনি। এসব সফরে আন্তর্জাতিক নীতিনির্ধারণী সংলাপ, সংসদীয় কূটনীতি ও বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন আয়োজনে অংশ নেন তিনি।

সাঈদ আল নোমানের আন্তর্জাতিক সফরসূচিতে ছিল সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আয়োজিত গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্স অন হিউম্যান রাইটস, তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 এবং বেলজিয়ামের ব্রাসেলসে World e-Parliament Conference। 

এসব আন্তর্জাতিক আয়োজন মানবাধিকার, জলবায়ু সহযোগিতা, সংসদীয় কার্যক্রমের ডিজিটাল রূপান্তর ও বৈশ্বিক নীতিগত সংলাপে অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়।

জানা গেছে, ই-গভর্নেন্স, পাবলিক পলিসি ও সোশ্যাল পলিসি নিয়ে সাঈদ আল নোমানের গবেষণামূলক আগ্রহ রয়েছে। ডিজিটাল রাষ্ট্র পরিচালনা, কার্যকর জননীতি, সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো বিষয়গুলোতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এসব আয়োজন।

সংসদীয় কূটনীতি রাষ্ট্রীয় কূটনীতির পরিপূরক হিসেবে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও নীতিগত সংলাপ সম্প্রসারণে ভূমিকা রাখে। এ প্রেক্ষাপটে সাঈদ আল নোমানের এ সফরের মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের জাতীয় স্বার্থ তুলে ধরা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   এমপি সাঈদ আল নোমান  আন্তর্জাতিক অঙ্গন  বাংলাদেশ  প্রতিনিধি 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: