প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ এএম
সংগৃহীত ছবিবার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন বসুন্ধরা রিভারভিউ, কোন্ডা, আইন্তা, বীরবাঘের, মঠবাড়ী ও হাজারীবাগ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া আলুকান্দা অভিযোগ কেন্দ্রের আওতাধীন নতুন বক্তারচর, পুরাতন বাক্তারচর, কোন্ডারচর, খুনেরচর, মধ্যেরচর, ডিসি প্রজেক্ট ও মোল্লাবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, কোন্ডা অভিযোগ কেন্দ্রের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, কাজিরগাঁও, ব্রাহ্মণগাঁও, কাউটাইল, কান্দাপাড়া, জাজিরা, সাধুরবাজার, অষ্টদোনা, বিবিরবাজার, কোন্ডা, পূর্ব জাজিরা, দক্ষিণ বাঘের ও ঘোনাকোন্ডা এলাকাও এ তালিকায় রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সময়ের আলো/কেএইচও