১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক সংযোগ বাড়ানো এবং তরুণদের পর্যটন খাতে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আগামী ১৯ নভেম্বর

2026-11-16T22:15:44+00:00
2026-11-16T22:15:44+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বিবিধ
১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম 
ছবি : সময়ের আলো
দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক সংযোগ বাড়ানো এবং তরুণদের পর্যটন খাতে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আগামী ১৯ নভেম্বর শুরু হচ্ছে ‘প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো (বাইট) ২০২৬’। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) এ এক্সপোর আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং মিডিয়া পার্টনার ‘সময়ের আলো’।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট, পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠানসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান এতে অংশ নেবে। দর্শনার্থীরা একই জায়গায় বিভিন্ন পর্যটন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনা এবং সরাসরি সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।

এক্সপোর অন্যতম আয়োজন ক্যারিয়ার সামিট। এতে পর্যটনশিল্পে ক্যারিয়ার গড়া, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এ ছাড়া পর্যটনবিষয়ক আলোচনা ও নেটওয়ার্কিংয়ের আয়োজনও থাকবে।


এক্সপো সামনে রেখে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করে ইটাব। সেখানে এক্সপোর প্রস্তুতি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও বিশেষ কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানানো হয়।

এক্সপো কনভেনার কামরুল হাসান ইমন বলেন, দেশের পর্যটন উদ্যোক্তা, সেবাদাতা প্রতিষ্ঠান ও তরুণদের একটি কার্যকর প্ল্যাটফর্মে একত্র করাই এ আয়োজনের লক্ষ্য। এর মাধ্যমে দেশীয় পর্যটনের সম্ভাবনা তুলে ধরা, নতুন ব্যবসায়িক সংযোগ তৈরি এবং পর্যটন খাতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে চান তাঁরা।

ইটাব সভাপতি ইমরানুল আলম বলেন, দেশের পর্যটনশিল্পের বিকাশে ই-ট্যুরিজম উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ খাতের সম্ভাবনা বাড়াতে সমন্বিত উদ্যোগ ও কার্যকর সহযোগিতা প্রয়োজন। এক্সপো পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এক্সপোর সময়সূচি

তারিখ : ১৯ থেকে ২১ নভেম্বর ২০২৬
স্থান : কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ফার্মগেট, ঢাকা
সময় : প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা
আয়োজক : ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)
মিডিয়া পার্টনার : সময়ের আলো

সময়ের আলো/টিকে
  বিষয়:   ১৯ নভেম্বর  তিন দিনব্যাপী  বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: