কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

কপ৩১-এ বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও সহযোগিতার ভূমিকা নিয়ে আলোচনা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের

2026-11-15T19:15:16+00:00
2026-11-15T19:16:38+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিবিধ
কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৭:১৬ পিএম
ছবি : সংগৃহীত
কপ৩১-এ বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও সহযোগিতার ভূমিকা নিয়ে আলোচনা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নে এ সাইড ইভেন্টের আয়োজন করা হয়।

‘একাডেমিক কন্ট্রিবিউশনস টু বাংলাদেশ ক্লাইমেট প্রায়োরিটিস অ্যাট কপ-৩১ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আলোচনাটির আয়োজক ছিল ডিআইইউর পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, তার মন্ত্রণালয়ে জমা দেওয়া মানসম্মত গবেষণা প্রস্তাবকে তিনি স্বাগত জানাবেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।


প্যানেল আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নেটওয়ার্ক অন কালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল ডাইভার্সিটির (আইইউএনসিবিডি) সমন্বয়ক অধ্যাপক পিয়েরলুইজি বোজ্জি।

অধ্যাপক বোজ্জি বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে গবেষণায় আন্তর্জাতিক অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। কপ৩১-পরবর্তী সময়ে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও পারস্পরিক সহযোগিতার সুযোগ ছিল আলোচনার মূল বিষয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআইইউর পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র লেকচারার রুবাইয়া নাসরিন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   কপ-৩১  বাংলাদেশের জলবায়ু  অগ্রাধিকার  ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আলোচনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: