১৪৪ বছরের ইতিহাস নিয়ে ঢাকায় উদ্বোধন হচ্ছে গ্রেগরিয়ান মিউজিয়াম

সময়ের আলো ডেস্ক

বিবিধ

সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ঢাকায় উদ্বোধন হচ্ছে গ্রেগরিয়ান মিউজিয়াম। আগামী ২০ নভেম্বর

2026-11-14T18:41:22+00:00
2026-11-14T18:41:22+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
বিবিধ
১৪৪ বছরের ইতিহাস নিয়ে ঢাকায় উদ্বোধন হচ্ছে গ্রেগরিয়ান মিউজিয়াম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম 
ঢাকায় উদ্বোধন হচ্ছে গ্রেগরিয়ান মিউজিয়াম। ছবি : সংগৃহীত
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ঢাকায় উদ্বোধন হচ্ছে গ্রেগরিয়ান মিউজিয়াম। আগামী ২০ নভেম্বর বিদ্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করা হবে। এতে স্থান পাবে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার নানা ঐতিহাসিক দলিল, আলোকচিত্র, স্মারক ও গুরুত্বপূর্ণ নিদর্শন।

শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)।

১৮৮২ সালে প্রতিষ্ঠিত সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। জাদুঘরটি শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।


টিজিএস সভাপতি ইউসুফ রহমান প্রথম জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব দেন। বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড রিবেইরো, সিএসসি উদ্যোগটিকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় স্থান বরাদ্দ করেন। ২০২৫ সালের ১৪ নভেম্বর প্রতীকী ইট স্থাপনের মাধ্যমে নির্মাণকাজ শুরু হয়। একই সময়ে জাদুঘরের জন্য ঐতিহাসিক নিদর্শন ও স্মারক সংগ্রহের কাজও শুরু করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

জাদুঘরের পরিচালনা ও ব্যবস্থাপনার কাঠামো নির্ধারণে ২০২৬ সালের ১৪ আগস্ট বিদ্যালয় ও টিজিএসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আয়োজকদের মতে, গ্রেগরিয়ান মিউজিয়াম শুধু ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের জায়গা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা ঐতিহ্য ও প্রাক্তন শিক্ষার্থীদের অবদানের স্থায়ী স্মারক। এর মাধ্যমে বর্তমান শিক্ষার্থী ও দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ১৪৪ বছর  ইতিহাস  ঢাকা  উদ্বোধন  গ্রেগরিয়ান মিউজিয়াম 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: