আজ জাতীয় রেল দিবস

সময়ের আলো ডেস্ক

বিবিধ

আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ দশমিক ১১ কিলোমিটার

2026-11-15T11:48:32+00:00
2026-11-15T11:49:18+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিবিধ
আজ জাতীয় রেল দিবস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১১:৪৯ এএম
দেশের রেল যোগাযোগের ১৬৪ বছর পূর্ণ হলো আজ। ছবি : সংগৃহীত
আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ দশমিক ১১ কিলোমিটার রেলপথ চালুর মধ্য দিয়ে বাংলাদেশে রেলওয়ের যাত্রা শুরু হয়। সেই হিসাবে দেশের রেল যোগাযোগের ১৬৪ বছর পূর্ণ হলো আজ।

ব্রিটিশ শাসনামলে তৎকালীন পূর্ববঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে রেলপথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ভারতীয় উপমহাদেশে প্রথম রেল চলাচল শুরুর প্রায় এক দশক পর, ১৮৬২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে প্রথম ট্রেন চলাচল শুরু হয়।

দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হয়নি। পরে ২০২০ সাল থেকে প্রতি বছর ১৫ নভেম্বর জাতীয় রেল দিবস উদযাপন করছে বাংলাদেশ রেলওয়ে। ওই বছর রেলওয়ের ১৫৮ বছর পূর্তি উপলক্ষে প্রথমবার দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে রাজধানীর রেল ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।


দিবসটি উপলক্ষে আজ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে রাজধানীর রেল ভবন, কমলাপুর রেলওয়ে স্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে র‍্যালি, আলোচনা সভা ও যাত্রীসচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের মধ্যে ফুল ও লিফলেট বিতরণ করে নিরাপদ রেল ভ্রমণের বার্তা দেওয়া হচ্ছে।

বর্তমানে বিভিন্ন বড় প্রকল্পের মাধ্যমে দেশের রেল যোগাযোগব্যবস্থার পরিধি বাড়ছে। তবে যাত্রীদের প্রত্যাশা, দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতার পাশাপাশি টিকিটের কালোবাজারি বন্ধ, সময়মতো ট্রেন চলাচল নিশ্চিত এবং যাত্রীসেবার মান বাড়াতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।

সময়ের আলো/মহু
  বিষয়:   রেল দিবস  ট্রেন  রেলওয়ে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: