বিউটি ব্লগ থেকে দেশের পরিচিত বিউটি প্ল্যাটফর্ম সাজগোজ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশনের শেড বেছে নেওয়া, আসল প্রসাধনী চেনা কিংবা নতুন কোনো স্কিন কেয়ার পণ্য ব্যবহারের নিয়ম জানা—একসময় বাংলাদেশের

2026-11-15T18:17:14+00:00
2026-11-15T18:17:14+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিবিধ
বিউটি ব্লগ থেকে দেশের পরিচিত বিউটি প্ল্যাটফর্ম সাজগোজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশনের শেড বেছে নেওয়া, আসল প্রসাধনী চেনা কিংবা নতুন কোনো স্কিন কেয়ার পণ্য ব্যবহারের নিয়ম জানা—একসময় বাংলাদেশের অনেক ক্রেতার জন্যই এসব ছিল কঠিন। নির্ভরযোগ্য তথ্যের অভাবে তাদের ভরসা করতে হতো বন্ধু, পরিবারের সদস্য বা দোকানির পরামর্শের ওপর। সেই সময়ে বিউটি পণ্য সম্পর্কে তথ্য দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করে সাজগোজ।

প্রতিষ্ঠাতা নাজমুল শেখ, সিনথিয়া শারমিন ইসলাম ও মিলকী মাহমুদের উদ্যোগে শুরুতে এটি ছিল একটি বিউটি ব্লগ। ত্বকের যত্ন, মেকআপের কৌশল, বিভিন্ন পণ্যের রিভিউ এবং স্কিন কেয়ারের প্রয়োজনীয় নানা তথ্য প্রকাশ করা হতো সেখানে। লক্ষ্য ছিল, ক্রেতারা যেন নিজের ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে পণ্য বেছে নিতে পারেন।

শুরুতে ব্লগের পাঠক ও অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে প্রতিষ্ঠাতারা বুঝতে পারেন, শুধু পণ্য সম্পর্কে তথ্য দিলেই হবে না, ক্রেতাদের কাছে আসল পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকা দরকার।

এই ভাবনা থেকে ২০১৫ সালে ঢাকার যমুনা ফিউচার পার্কে সাজগোজের প্রথম অফলাইন শপ চালু হয়। সেখানে ক্রেতারা সরাসরি পণ্য দেখতে, বিউটি কনসালট্যান্টদের সঙ্গে কথা বলতে এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নিতে পারতেন।

তবে ঢাকার বাইরের ক্রেতাদের কাছে পৌঁছানো তখনও বড় চ্যালেঞ্জ ছিল। সে সময় দেশে অনলাইন কেনাকাটা ও পণ্য সরবরাহের ব্যবস্থা পুরোপুরি গড়ে ওঠেনি। এ সীমাবদ্ধতা কাটাতে ২০১৮ সালের অক্টোবরে চালু হয় সাজগোজের ই-কমার্স প্ল্যাটফর্ম shop.shajgoj.com। এর মাধ্যমে ক্রেতারা ঘরে বসেই পণ্য সম্পর্কে জানতে ও অর্ডার করতে পারছেন।


বর্তমানে সাজগোজের অনলাইন প্ল্যাটফর্মে ১ হাজার ২০০টির বেশি ব্র্যান্ডের ২০ হাজারেরও বেশি পণ্য রয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে প্রতিষ্ঠানটির আটটি অফলাইন শপ চালু রয়েছে।

প্রতিষ্ঠানটির পথচলায় পণ্যের সংখ্যা ও বিক্রয়কেন্দ্র বাড়ার পাশাপাশি ক্রেতাদের স্কিন কেয়ার সম্পর্কে জানার আগ্রহও বেড়েছে। কোন পণ্য কোন ধরনের ত্বকের জন্য উপযোগী, কীভাবে ব্যবহার করতে হয়—এসব বিষয়ে এখন অনেকেই আগের চেয়ে বেশি সচেতন।

এ বছর সাজগোজের ই-কমার্স যাত্রার আট বছর পূর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, একটি বিউটি ব্লগ হিসেবে শুরু করলেও ক্রেতাদের নির্ভরযোগ্য তথ্য দেওয়ার বিষয়টি তারা সব সময় গুরুত্ব দিয়েছে। তাদের লক্ষ্য, ক্রেতারা যেন ত্বকের ধরন, বাজেট ও পছন্দ অনুযায়ী আত্মবিশ্বাসের সঙ্গে পণ্য বেছে নিতে পারেন।

সাজগোজের বিশ্বাস, প্রত্যেক মানুষই নিজের আদর্শ হতে পারেন। তাই প্রতিষ্ঠানটির কাছে এই পথচলার মূল নায়ক তাদের ক্রেতারা, যাঁদের প্রত্যেককে তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিবেচনা করে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বিউটি ব্লগ  দেশের পরিচিত বিউটি প্ল্যাটফর্ম  সাজগোজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: