১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘শেল্টেক্ আবাসন মেলা ২০২৬’। ছবি : সংগৃহীত পরিবারের জন্য একটা পার্মানেন্ট অ্যাড্রেস কিংবা ব্যবসার জন্য উপযুক্ত ইনভেস্টমেন্টের জায়গা, দুটোর জন্যই এসেছে সুবর্ণ সুযোগ। চার দশকের অভিজ্ঞতা নিয়ে ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘শেল্টেক্ আবাসন মেলা ২০২৬’। এ মেলায় একসঙ্গে পাওয়া যাচ্ছে শেল্টেক্-এর অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ও দোকান।
ক্রেতারা নিজের প্রয়োজন ও পছন্দের এলাকা অনুযায়ী বিভিন্ন প্রজেক্ট দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। মেলা চলাকালে অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ও দোকান বুকিংয়ে থাকছে ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার। এক্ষেত্রে শর্ত প্রযোজ্য।
মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন শেল্টেক্ গ্রুপের ডিরেক্টর; অ্যাডভাইজার, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর অ্যান্ড মার্কেটিং, শেল্টেক্ গ্রুপ; এক্সিকিউটিভ ডিরেক্টর; চিফ অপারেটিং অফিসার; চিফ বিজনেস অফিসার; অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, সেলস, শেল্টেক্ (প্রা.) লি.-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, বনশ্রী, বসুন্ধরা, উত্তরা, জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় ৫০০টির বেশি অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ও দোকান থেকে প্রপার্টি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। মেলায় এসে প্রকল্পের বিস্তারিত ও ইনভেস্টমেন্ট অপরচুনিটি সম্পর্কে শেল্টেক্-এর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন ক্রেতারা। পরিবারের প্রয়োজন কিংবা ব্যবসার পরিকল্পনার সঙ্গে কোন ঠিকানাটি মানানসই, তা বুঝে নিতে সহায়তা করতে এই আয়োজন।
রাজধানীর পশ্চিম পান্থপথের ৬০ শেখ রাসেল স্কয়ারে শেল্টেক্ কর্পোরেট অফিস, বনশ্রী মেইন রোডের শেল্টেক্ লিগ্যাসি প্লাজা সেলস অফিস, গুলশান-তেজগাঁও সংযোগ সড়কের ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, জলসিঁড়ির সেক্টর ১৭ এবং চট্টগ্রামের জাকির হোসেন সড়কের রুবিয়া হাইটসের সেলস অফিসে একযোগে চলছে মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবারসহ যেকোনো ছুটির দিনে পরিবার নিয়ে মেলায় আসতে পারবেন আগ্রহীরা।
বিস্তারিত জানতে ফোন করা যাবে ১৬৫৫০ নম্বরে।
রেজিস্ট্রেশন লিংক: www.sheltech-bd.com/registration
আরও জানতে ভিজিট করুন: www.sheltech-bd.com
সময়ের আলো/কেএইচও