বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রি চিকিৎসাসেবা দিল আলোক হেলথকেয়ার

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ও কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাবিষয়ক জ্ঞান

2026-11-16T17:44:35+00:00
2026-11-16T17:44:35+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বিবিধ
বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রি চিকিৎসাসেবা দিল আলোক হেলথকেয়ার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। সংগৃহীত ছবি
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ও কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাবিষয়ক জ্ঞান বিনিময়ের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল। এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে রেনাটা পিএলসি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

সোমবার (১৬ নভেম্বর) দিনের শুরুতে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রাস্তার পাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।  

এ ছাড়া দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, ব্লক-এ, সেকশন-৬, মিরপুরে একটি বৈজ্ঞানিক সেমিনার (সিএমই) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ কে এম মুসা (মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও রিউমাটোলজি বিশেষজ্ঞ) এবং ডা. মাহমুদুল হোসেন (ডায়াবেটিস, থাইরয়েড ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ)। তারা নিয়মিত আলোক হেলথকেয়ার লিমিটেডে রোগী দেখছেন।

সেমিনারে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিসের প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাপদ্ধতি ও দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধ বিষয়ে বৈজ্ঞানিক উপস্থাপনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহ্উদ্দীন, পরিচালক (হাসপাতাল); ডা. মোহাম্মদ মুনীর মোশাররফ খান, উপপরিচালক (প্রশাসন); প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক, রিপোর্টার, গণমাধ্যমকর্মী ও সাধারণ রোগীরা অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

অন্যদিকে, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোক হেলথকেয়ারের প্রধান শাখা, মিরপুর-১০ এবং আলোক জেনারেল হাসপাতাল, মিরপুর-৬ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে সাধারণ রোগী, সাংবাদিক, রিপোর্টার ও গণমাধ্যমকর্মীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্তচাপ পরিমাপ, এফবিএস/আরবিএস, সিবিসি, এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন ও ইউরিন আর/এম/ই পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় এবং বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা ছিল।

আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৈজ্ঞানিক ও জনসচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে প্রতিষ্ঠানটি তার অঙ্গীকার অব্যাহত রাখতে চায়।

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   বিশ্ব ডায়াবেটিস দিবস  আলোক হেলথকেয়ার  ফ্রি চিকিৎসাসেবা 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: